মহাত্মা গান্ধীর সামাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১০:১৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

মহাত্মা গান্ধীর সামাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শনিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় গার্ড অব অনার দেওয়া হয় শেখ হাসিনাকে। রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানের পর রাজঘাটে যান শেখ হাসিনা।

মহাত্মা গান্ধীর সামাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

এরপর হায়াদরাবাদ হাউজে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন শেখ হাসিনা ও মোদি। সেখানে দুই দেশের মধ্যে ৩০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।

মহাত্মা গান্ধীর সামাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দিল্লিতে পালাম স্টেশন বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। 

মহাত্মা গান্ধীর সামাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

শনিবার বিকালে মহান মু্ক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহীদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র প্রদান করবেন। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। শনিবার সকালে মোদি এক টুইটে একথা জানিয়েছেন।

ছবি: ফোকাস বাংলা।

/এসটি/

আরও পড়ুন: 

আজ হাসিনা-মোদি বৈঠক

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: সামরিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু

পানি বণ্টন নিয়ে বিরোধ থাকবে কেন: শেখ হাসিনা

মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের সেলফি ঝড়!

ছবিতে পালাম বিমানমন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম