সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ করতে রবিবার দুপুর হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৩:১১আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৩:২১

হাজারীবাগে ট্যানারির পানির লাইন কাটা হচ্ছে

শনিবারের মধ্যে ট্যানারির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শেষ করতে না পারলে রবিবার ‍দুপুরের মধ্যে কাজ শেষ করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল।

রবিবার দুপুরে আদালতে প্রতিবেদন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (৩০ মার্চ) এখানে কাজ করার কথা ছিল। কিন্তু লোকবল সংকটের কারণে করতে পারিনি। তবে বাসা-বাড়ির গ্যাস লাইন কাটা হচ্ছে না। কারখানার ভেতরে গিয়ে সেখান থেকে কাটা হচ্ছে। এই কার্যক্রম চলা পর্যন্ত নিরাপত্তার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।’

পানির সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে

উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর হাজারীবাগের সব ট্যানারিতে (কারখানা) বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করছেন। এই কাজে সাহায্য করছেন তিতাস ও ডিপিডিসির কর্মকর্তারা।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

৩০ মার্চ এক আদেশে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ করতে বলেন আপিল বিভাগ। এরপর ট্যানারি কারখানাগুলোকে জরিমানা করে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন ও পরিবেশের ক্ষতি করায় ১৫৪ ট্যানারি মালিককে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা পরিশোধের আদেশ স্থগিতের বিষয়ে শুনানি গ্রহণ করবেন আদালত। আগামী এ বিষয়ে ৯ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম।

/জেএ/ইউআই/এসটি/

আরও পড়ুন:

হাজারীবাগে গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন

বাসা-বাড়ির নয়, শুধু কারখানার লাইন বিচ্ছিন্ন করা হবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম