বাসা-বাড়ির নয়, শুধু কারখানার লাইন বিচ্ছিন্ন করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১২:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১২:৫৩

বাসা-বাড়ির নয়, শুধু কারখানার লাইন বিচ্ছিন্ন করা হবে

বাসা-বাড়ির নয়, শুধু কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের কোনও দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন হাজারীবাগে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিছিন্নতাকারী কর্মচারীরা। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার সকাল থেকে হাজারীবাগে পরিবেশ অধিদফতর এ কাজ করছে।  

দিন ইসলাম নামে এক সংযোগ বিচ্ছিন্নকারী কর্মচারী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কারখানাগুলো থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুবিধার জন্য কেবল এলাকার মেইন লাইন থেকে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। তবে, এটা দ্রুত চালু হবে। এছাড়া পানি ও গ্যাসের লাইন কেবল কারখার ভেতর থেকেই বন্ধ করা হচ্ছে। যাতে সাধারণ বাসিন্দাদের কোনও দুর্ভোগ না হয়।’

বিদ্যুৎ না থাকায় লেদ কারখানার কাজ বন্ধ

স্থানীয় বাসিন্দা এ কে বৌদ্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসায় বিদ্যুৎ নেই। তাই পানিও নেই। কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে না।’

কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে হাজারীবাগের দোকান-পাটে এবং অন্যান্য কারখানায় বিদ্যুৎ নেই। ফলে কাজকর্ম বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদফতরের পরিচালক (ঢাকা মহানগর) সুকুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাস, ডিপিডিসি, ঢাকা ওয়াসার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী অভিযান চলবে।’

/আরএআর/সিএ/এসটি/

আরও পড়ুন: হাজারীবাগে গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী