১৯৭১ সালে জয় হয়েছিল মানবতার: মোদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫২




‘১৯৭১ সালে বাংলাদেশের গৌরবের সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীদের ষড়যন্ত্র করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। কেবল নির্দোষকে হত্যা নয়, বাংলাদেশের চেতনাকে শেকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা হয়েছিল। কিন্তু জয় হয়েছিল মানবতার’- বলছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ এপ্রিল) দিল্লির মানেকশ সেন্টারে মুক্তিযুদ্ধে শহীদ সাত পরিবারকে বাংলাদেশের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব ভারতীয় সৈন্যের পরিবারের জন্য দিনটি চিরস্মরণীয় উল্লেখ করে মোদি বলেন, ‘মানবতার তরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে, তাই আজ বিশেষ দিন। বাংলাদেশে স্বাধীনতার জন্য লড়াই করা শহীদদের স্মরণের দিন। আজকের এই দিন ঐতিহাসিক বেশকিছু কারণে। সব ভারতীয় সৈন্যের পরিবারের জন্য এটা চিরদিন মনে রাখার মতো মুহূর্ত। বাংলাদেশ সেই সেনাদের স্মরণ করছে যারা এই দেশটির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল। ভারতের কোটি কোটি মানুষের পক্ষ থেকে তাই আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। আমার সৌভাগ্য, আজ সাত ভারতীয় শহীদ পরিবার এখানে উপস্থিত আছে। সারাভারত আপনাদের ত্যাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সব শহীদকে কোটি কোটি প্রণাম।’

মোদি আরও বলেন, ‘বাংলাদেশের জন্মগাথা এক অসীম বলিদানের গাথা। ১৯৭১-এর পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ অশান্তি থেকে বের হয়ে আসে। আক্রোশ মিটিয়ে বাংলাদেশকে সোনার বাংলার স্বপ্নপূরণের রাস্তা দেখিয়েছেন বঙ্গবন্ধু। আমি তার বিচারের জ্ঞানকে ধারণ করতে পেরেছি, এ আমার সৌভাগ্য।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের অংশ হিসেবে ভারতীয় শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার প্রশংসা করে মোদি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছেন। আমি তার সাহসের প্রশংসা করি। যে মুশকিল পরিস্থিতি থেকে নিজেকে ও দেশকে বের করেছেন তিনি, সেই সাহস সবার থাকে না। কেউ ভাবতে পারে, পরিবারের ১৬ জন নিহত হওয়ার পরও বঙ্গবন্ধুকন্যা সোনার বাংলার স্বপ্নপূরণের চেষ্টা ধরে রেখেছেন। ৪৫ বছরে বাংলাদেশের জিডিপি বেড়েছে ৩১ গুণ। শিশুমৃত্যু ২২২ থেকে ২৯-এ নেমে গেছে। পরিবর্তনের এই ধারা বহুকিছু বলছে। শেখ হাসিনার হাত ধরে আর্থিক প্রগতির নতুন সীমা অতিক্রম করছে বাংলাদেশ।’

শহীদ পরিবারের সদস্যের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী বন্ধুরাষ্ট্র ব্যতিত এগিয়ে যাওয়ার পরিকল্পনা ভারতের নেই জানিয়ে মোদি বলেছেন, ‘ভারতের বিকাশ একা একা অসম্পূর্ণ। আমরা ভাবতে পারি না, এই এলাকায় আমরা একা একা চলবো। আমরা চাই, আমাদের আশেপাশেও সুখশান্তি বিরাজ করবে। এজন্যই ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত আছে। যে স্বপ্ন আমি ভারতের জন্য দেখি, ওই শুভকামনাই আছে বাংলাদেশের জন্য। বন্ধু হওয়ার সুবাদে যতটা সহযোগিতা করতে পারে ভারত, সবই করা হবে বাংলাদেশকে।’

প্রসঙ্গত, দিল্লিতে যে সাতজন শহীদের পরিবারকে প্রাথমিকভাবে সম্মাননা দেওয়ার জন্য বাছাই করা হয়েছে এর মধ্যে চারজন সেনাবাহিনীর, একজন করে নৌবাহিনী, বিমানবাহিনী ও বিএসএফের জওয়ান। সেনাবাহিনীর চারজন হলেন শহীদ ল্যান্স নায়েক আলবার্ট এক্কা, মেজর অনুপ সিং গোলাট, সুবেদার মালকিত সিং এবং হাবিলদার সুগন সিং। নৌবাহিনীর লেফটেন্যান্ট সমীর দাস, বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার এবি সুমন্ত এবং বিএসএফ-এর ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী।

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে