প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি অনেক আগে হওয়া উচিত ছিল: মোদি

শেখ শাহরিয়ার জামান, দিল্লি থেকে
০৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০০:৩৭

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে বাংলাদেশ ও ভারতের সামরিক শিল্পের (ডিফেন্স ইন্ডাস্ট্রি) মধ্যে সহযোগিতার সুযোগ রেখে দুই দেশ সামরিক সহযোগিতা কাঠামো সমঝোতা স্মারক চুক্তিতে সই করেছে। এটি দীর্ঘদিন আগে হওয়া উচিত ছিল বলে মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে মোদি বলেন, ‘দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দীর্ঘদিন আগে হওয়া উচিত ছিল, আজ এমন একটি চুক্তিস্বাক্ষর করেছি আমরা।’ তিনি আরও বলেন, ‘অস্ত্র ও সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেবে ভারত। সেই সঙ্গে সাড়ে ৪০০ কোটি ডলারের একটি লাইন অব ক্রেডিটও থাকছে।’
আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশের পক্ষে এ চুক্তিস্বাক্ষর করেন। অন্যদিকে ভারতের পক্ষে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা সচিব। এ সমঝোতা স্মারক পাঁচ বছর মেয়াদি। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে লিখিতভাবে কোনও পক্ষ আপত্তি না করলে স্বয়ংক্রিয়ভাবে আগামী পাঁচ বছরের জন্য এটি নবায়ন হবে।
প্রসঙ্গত, ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী গত বছরের ৩০ নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় যান এবং প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব করেন। সমঝোতা স্মারকে বলা হয়েছে, একে অপরের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করার জন্য দুই দেশ তাদের সামরিক শিল্পকে উৎসাহিত করবে। দুই দেশের সামরিক শিল্প যৌথভাবে, মহকাশ প্রযুক্তি, কারিগরি সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং উপকূলবর্তী কাঠামো উন্নয়নে কাজ করবে।

এক্ষেত্রে দুই দেশের যে কোনও কোম্পানি বা এজেন্সি বাণিজ্যিকভাবে লাভজনক, প্রতিযোগিতামূলক দাম ও পণ্যের মান নিশ্চিত করে দুই দেশের জন্য উপকারী এমন যে কোনও সহযোগিতা করতে পারে এবং এ সহযোগিতা তৃতীয় কোনও পক্ষের জন্য ক্ষতিকারক হবে না।

বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, চিটাগাং ড্রাই ডক, খুলনা শিপইয়ার্ড ও নারায়ণগঞ্জ ড্রাইডক সামরিক শিল্পের সঙ্গে জড়িত। অন্যপক্ষে ভারতে সামরিক শিল্পের সঙ্গে জড়িত অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।

সমঝোতা স্মারকে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতার জন্য দুই দেশের বিভিন্ন পর্যায়ে সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। এছাড়া এ সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা সচিব এবং আর্মড ফোর্সেস ডিভিশনের প্রধান পর্যায়ে নিয়মিত বার্ষিক সভা হবে।

অস্ত্র ক্রয়ের লাইন অব ক্রেডিট
ভারত থেকে অস্ত্র কেনার জন্য ঢাকাকে ৫০ কোটি ডলার এবং লাইন অব ক্রেডিট হিসেবে সাড়ে ৪০০ কোটি ডলার দেওয়া হচ্ছে। এ ঋণ ২০ বছর মেয়াদী। প্রথম পাঁচ বছর অন্তর্বর্তী সময় এবং এর সুদের হার ১ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশ বেশিরভাগ সামরিক সরঞ্জাম কিনে থাকে চীনের কাছ থেকে। এছাড়া রাশিয়া ও কয়েকটি ইউরোপিয়ান দেশ থেকেও তারা অস্ত্র সংগ্রহ করে। অন্যদিকে ভারত তাদের অস্ত্র সরবরাহের জন্য রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া ও কয়েকটি ইউরোপিয়ান দেশের ওপর নির্ভরশীল। এছাড়া তারা রাইফেল, ট্রাক, অ্যাম্বুলেন্স, রাডার সিস্টেম, মিসাইল, অফশোর পেট্রোল ভেসেল, যুদ্ধজাহাজ সরবরাহের জন্যে মিয়ানমার, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, নামিবিয়া, ওমান, ইকুয়েডর ও মরিশাস থেকে অর্ডার পেয়েছে।

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সঙ্গে ৩ কোটি ৮০ লাখ ডলারের একটি ক্রয় চুক্তি করেছে ভারত, যার মাধ্যমে ইয়াঙ্গুনকে সাবমেরিন বিধ্বংসী টর্পেডো সরবরাহ করবে দিল্লি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী ২০১২-১৬ মেয়াদে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক ছিল ভারত।

/এসএসজেড/জেএইচ/

আরও পড়ুন- 

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে 

হাসিনা- মোদি বৈঠকে ৩৬ চুক্তি সই





তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
তিস্তাচুক্তি: মোদির মুখের কথায় সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে
শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ
‘ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে চীনের সঙ্গেও!’
মোদির বক্তৃতায় ইঙ্গিত: তিস্তা চুক্তি ২০১৮ সালেই?

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি