আগুনে পুড়েছে জন্ম নিয়ন্ত্রণের সব সামগ্রী

জাকিয়া আহমেদ
০৯ এপ্রিল ২০১৭, ১২:২৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৬:২৩

আগুনে পুড়েছে জন্ম নিয়ন্ত্রণের সব সামগ্রী

স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গুদামের আগুনে পুড়ে ছাই জন্ম নিয়ন্ত্রণের সব সামগ্রী। গতকাল রাতে লাগা এই আগুনে পরিবার পরিকল্পনার জন্য ব্যবহৃত যাবতীয় ওষুধ, কনডম থেকে শুরু করে প্রয়োজনরীয় সব সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ড্রাগ অ্যান্ড স্টোর) হানিফুর রহমান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে পরিবার পরিকল্পনার যত মেথড, প্রয়োজনীয় ওষুধ, জন্ম নিয়ন্ত্রণের অপারেশনে ব্যবহৃত গ্লাভস, ওষুধের কার্টন, মা ও শিশু স্বাস্থ্যের জন্য ব্যবহারকৃত ৩৬ ধরনের ওষুধ ছিল। সবই পুড়ে গেছে। আমরা গতকাল থেকেই এখানে রয়েছি। তাই ঠিক কত টাকার ওষুধ ছিল তা বলতে পারছি না। বিকালের দিকে এ নিয়ে কথা বলা সম্ভব হবে।’

শনিবার রাত সাড়ে ১২টা দিকে ওষুধের গুদামে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রবিবার বেলা ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছেন।

 /ইউআই/এসটি/

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদফতরের গুদামের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভেনি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম