স্বাস্থ্য অধিদফতরের গুদামের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১১:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১১:৩৯

ওষুধের গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে

রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গুদামের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। এখনও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছেন।

শনিবার রাত সাড়ে ১২টা দিকে আগুনের সূত্রপাত হয়। ফাযার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্বাস্থ্য অধিদফতরের গুদামের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভেনি

ঢাকা জেলার উপ-সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে। ভেতরে আগুন নেই। তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে। কমপ্লিকেটেড আগুন হলো ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়, এ ক্ষেত্রেও তাই হওয়ার কথা। আমি এখানে থাকায় অফিসের কথা বলতে পারছি না। তবে আগুন অনেক বড় ছিল, সেটা নিয়ন্ত্রণে এসেছে।’

স্বাস্থ্য অধিদফতরের গুদামের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভেনি

রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’

/জেএ/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের