ডেভিড ক্যামেরন ঢাকা আসছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ২০:০৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২০:১৪

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকা আসছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। চার দিনের সফরে আগামী ২৫ এপ্রিল ঢাকা পৌঁছাবেন তিনি। বাংলাদেশে সফরকালে তিনি একটি এনজিও’র উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
গত বছর ব্রেক্সিট গণভোটের আগে জাপানে জি-৭ আউটরিচ প্রোগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেভিড ক্যামেরনের বৈঠক হয়। ওই বৈঠকে ব্রেক্সিটের বিপক্ষে বাংলাদেশের অবস্থানের কথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের উল্লেখযোগ্য একটি অংশ ব্রেক্সিট সমর্থন করায় প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।
ব্রেক্সিট শিরোনামে গত বছরের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার পক্ষে রায় দেয়। ওই গণভোটে ইইউয়ের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন ক্যামেরন। পরে ভোটের ফলাফল তার পক্ষে না আসায় তিনি নৈতিক পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে তার স্থলাভিষিক্ত হন থেরেসা মে। তার নেতৃত্বে এরই মধ্যে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়েছে।

আরও পড়ুন-

এবারের মঙ্গল শোভাযাত্রা কেন এত গুরুত্বপূর্ণ

বর্ষবরণে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে চারুকলায়

দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তায় পহেলা বৈশাখ উদযাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম