বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৭:৫০

ভারতীয় ভিসা বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত। নতুন নিয়ম অনুযায়ী, রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে সোমবার (১৭ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে (৭-১০ এপ্রিল) দেওয়া ঘোষণা অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রদানের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকগরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যেকোনও স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। একইসঙ্গে রোগটি সম্পর্কে বাংলাদেশের চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্রও সংযুক্ত করতে হবে।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা প্রদানের ক্ষেত্রে অন্যান্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, বর্তমানে চিকিৎসা ভিসার জন্য গুলশান, ঢাকা ও ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.ivacbd.com ওয়েবসাইটে।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান