বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ায় ভুটানকে হাসিনার ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ১৯:১৮আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৯:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। স্বীকৃতি প্রদানের এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় ভুটানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের আমন্ত্রণে শেখ হাসিনা গত ১৮ এপ্রিল তিন দিনের সফরে থিম্পুতে পৌঁছান এবং সেদিনই দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠক হয়। সফর শেষে আজ বৃহস্পতিবার দুদেশের মধ্যে এক যৌথ বিবৃতি ঘোষণা করা হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, শীর্ষ বৈঠকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময়ে ভুটানের সমর্থনের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন এবং বলেন, ‘ভুটান প্রথম দেশ হিসেবে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। ভুটান বাংলাদেশের মানুষের কষ্ট এবং দুর্দশার জন্য সহমর্মিতা প্রকাশ করে।’

/এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: 
বিদ্যুৎ, পানিসম্পদ ও যোগাযোগ খাতে একসঙ্গে কাজ করবে ঢাকা-থিম্পু

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের