চীনের বিশেষ দূতকে কক্সবাজার সফরের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৯:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৩২

 

টেকনাফের একটি ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা (ফাইল ছবি) ঢাকায় সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত সান গোসিয়াংকে কক্সবাজার গিয়ে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার অনুরোধ জানানো হয়েছে। মিয়ানমারের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত সান গোসিয়াং তিনদিনের সফরে সোমবার ঢাকায় এসে পৌঁছালে তাকে এই অনুরোধ জানানো হয়। এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা চায়না কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, সান গোসিয়াং যেন কক্সবাজার গিয়ে সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখে আসেন।’

এর আগে মার্চ মাসে চীনের রাষ্ট্রদূত মা মিংছিয়ান কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করেন।

ওই কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার (২৫ এপ্রিল) তিনি পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।’ তিনি আরও বলেন, ‘সান গোসিয়াংয়ের গত মাসে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে ওই সফর স্থগিত করা হয়।’

উল্লেখ্য, ২০১৬ সালে মিয়ানমারের বিভিন্ন স্থানে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রেবশ করে। এছাড়া চীনেও কিছু রোহিঙ্গা পালিয়ে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী রাষ্ট্র। সেখানকার অস্থিরতা সরাসরি বাংলাদেশ ও চীনের ওপর বিরূপ প্রভাব ফেলে। আমরা স্থিতিশীল মিয়ানমার দেখতে চাই। এজন্যই চীনের সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করব।’ তিনি আরও বলেন, ‘আমরা চীনের কাছে মিয়ানমার পরিস্থিতি সম্পর্কে তাদের অবস্থান জানতে চেয়েছি।তারা আমাদের বলেছেন, এটি মিয়ানমারের সমস্যা। এর সমাধানও তাদের করতে হবে।’

 আরও পড়ুন: মিয়ানমার পরিস্থিতি আলোচনা করতে ঢাকায় আসছেন চীনের বিশেষ দূত

এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম