প্রতিবেশী দেশগুলোকে বন্দর ব্যবহারের সুযোগ দিচ্ছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৫:৪৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:৫৯

গণভবনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে কোনও দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ একদিকে যেমন নদীমাতৃক, অন্য দিকে রয়েছে বিশাল সমুদ্র। কাজেই এই সমুদ্রকে ব্যবহার করা এবং এর মাধ্যমেই আর্থ-সামাজিক উন্নয়ন আরও কার্যকর করার বিরাট সুযোগ আমাদের হাতে রয়েছে।'
তিনি বলেন, ‘আমাদের যোগাযোগ ব্যবস্থা আঞ্চলিকভাবে গড়ে তুলেছি। আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, তাদেরও এই বন্দর ব্যবহারের সুযোগ আছে। আমাদের অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ভারত, নেপাল ও ভুটান-এই দেশগুলো যাতে বন্দর ব্যবহার করতে পারে, আমরা সে সুযোগ করে দিচ্ছি।’

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ১৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপো উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এসব কমর্সূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগলিক অবস্থান থেকে আমাদের অবস্থান এমন একটা জায়গায়,  এই জায়গায় থেকে বাংলাদেশ হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্তের সেতুবন্ধন। বন্দরকে আরও আধুনিক করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। শ্রমিকদের কল্যাণে সব ব্যাপারে আমাদের দৃষ্টি রয়েছে। বন্দরের  কার্য সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকের উদ্যোগের মধ্যদিয়ে বন্দরের সুনাম ব্যাপকভাবে প্রচারিত হবে। বন্দরের সুনাম যেন অক্ষত থাকে, সে দিকে সব সময় দৃষ্টি দিতে হবে। ’

একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে জাহাজে করে পূর্ব পাকিস্তানে অস্ত্র আনার প্রসঙ্গটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জাহাজে করে অস্ত্র নিয়ে আসছিল।বন্দরের শ্রমিকরা এতে বাধা দেয়। তখন পাকিস্তানি বাহিনীর হাতে প্রায় ২৩ জন শ্রমিক প্রাণ দিয়েছিলেন।ওই সোয়াত জাহাজ থেকেই অস্ত্র নামাতে যায় জিয়াউর রহমান। তাকে পথেই বাধা দিয়েছিল সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংগ্রাম পরিষদের নেতারা, যারা প্রতিরোধ গড়ে তুলছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত অবস্থায় মাইন পোতা ছিল। মিত্রশক্তি রাশিয়া এসে এই বন্দরকে মাইনমুক্ত করে দেয়।’

এর আগে ভিডিও কনফারেন্সে ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/পিএইচসি/ এপিএইচ/

আরও পড়ুন- 

 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস