১০ ক্যাডেট কলেজের সবাই পেলো জিপিএ-৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৯:৪০আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৫৮

কুমিল্লা ক্যাডেট কলেজের মেধাবীরা এসএসসি পরীক্ষায় এ বছর দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নিয়েছিল ৬২৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে ৬২২ জন। লক্ষণীয় বিষয় হলো, ১২টির মধ্যে ১০ ক্যাডেট কলেজের সবাই পেয়েছে জিপিএ-৫।

বৃহস্পতিবার (৪ মে) সারাদেশে চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর সারাদেশের ক্যাডেট কলেজগুলোর অসাধারণ সাফল্যের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জানা গেছে, সিলেট ক্যাডেট কলেজ (৫১ পরীক্ষার্থী), রাজশাহী ক্যাডেট কলেজ (৫১ পরীক্ষার্থী), রংপুর ক্যাডেট কলেজ (৫৪ পরীক্ষার্থী), মির্জাপুর ক্যাডেট কলেজে (৪৭ পরীক্ষার্থী), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৫২ পরীক্ষার্থী), বরিশাল ক্যাডেট কলেজ (৫০ পরীক্ষার্থী), পাবনা ক্যাডেট কলেজ (৫০ পরীক্ষার্থী), ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (৫৩ পরীক্ষার্থী), কুমিল্লা ক্যাডেট কলেজ (৫২ পরীক্ষার্থী) এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (৫৫ পরীক্ষার্থী) জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শতভাগ সাফল্য পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের মেধাবীরা এছাড়া ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৬১ পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৮ পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। ক্যাডেট কলেজগুলোর মোট ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ফেনী ও ফৌজদারহাটের ১ জন করে পেয়েছে জিপিএ-৪।

প্রসঙ্গত, সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে দেশের ১২টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়।

/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি