একাদশে ভর্তির আবেদন ৯ মে থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৭, ১৪:১১আপডেট : ০৭ মে ২০১৭, ১৪:১৪

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৯ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ২৬ মে পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন ও মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএসের) পাঠিয়ে আবেদন করা যাবে।   শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ভর্তি নীতিমালায় একথা বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে। আর ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। ভর্তির নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নীতিমালা অনুযায়ী, www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যেকতে হবে এবং টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। নীতিমালায় সুনির্দিষ্টভাবে ভর্তির নিয়ম ও আবেদনের তারিখ পরীক্ষার ফল প্রকাশের দিনও নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করবে তার মধ্য থেকে মেধা ও পছন্দক্রম অনুযায়ী তার কলেজ বরাদ্দ হবে।

মোট তিনটি পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন বলেও নীতিমালায় উল্লেখ আছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম