শেষ হলো সংসদের ১৫তম অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ২২:১৮আপডেট : ০৮ মে ২০১৭, ২২:১৮

সংসদ অধিবেশন দশম সংসদের ১৫তম অধিবেশন শেষ হলো সোমবার (৮ মে) রাতে। অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংক্ষিপ্ত এই অধিবেশনের মোট কার্যদিবস ছিলো মাত্র পাঁচটি। গত ২ মে শুরু হওয়া এই অধিবেশন শুরু হয়। অধিবেশন চালানোর সিদ্ধান্ত ছিল ৯ মে পর্যন্ত। তবে একদিন আগেই সোমবার (৮ মে) তা শেষ হয়।
এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে দু’টি। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে নোটিশ পাওয়া যায় ১৫১টি। এরমধ্যে নয়টি গৃহীত হয়েছে। গৃহীত নোটিশের মধ্যে তিনটি সংসদে আলোচিত হয়। ৭১ এর ক বিধিতে ৪৫টি নোটিশ আলোচনা হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৫৪টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ৮৪৩টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে মন্ত্রীরা জবাব দেন ৩২৯টির।

এছাড়া অধিবেশনে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন তৈরি করার একটি প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।

/ইএইচএস/এসএমএ/

আরও পড়ুন
শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর দাবি রওশন এরশাদের

কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

রাজনৈতিক স্থিতিশীলতার সুফল ভোগ করছে দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম