শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর দাবি রওশন এরশাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ২১:৩১আপডেট : ০৮ মে ২০১৭, ২৩:১৯

রওশন এরশাদ দেশের শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করতে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সোমবার (৮ মে) জাতীয় সংসদে পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে এ দাবি জানান তিনি।  রওশন বলেন, ‘এসএসসি পরীক্ষার যে ফলাফল হয়েছে তা হতাশাজনক। শিক্ষাপদ্ধতি আরেকটু ঢেলে সাজাতে হবে। যুগোপযোগী করতে পদক্ষেপ নিতে হবে। উচ্চ শিক্ষার লক্ষ্যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজিসহ নানা ভাষা শেখার বিষয়ে উদ্যোগ নিতে হবে।’
ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের তৈরি করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে রওশন এরশাদ বলেন, ‘দেশে অনাবৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে। দেশ ঝুঁকিতে রয়েছে। তা মোকাবেলার জন্যে চিন্তাভাবনা করতে হবে। ইতোমধ্যে সুনামগঞ্জে হাওর-বাওরে এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।’

দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফরের প্রশংসা করে রওশন বলেন, ‘অকাল বন্যায় সুনামগঞ্জের দুর্গত এলাকায় প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন, যথাযথ পদক্ষেপ নিয়েছেন। আগামীতেও পদক্ষেপ নেবেন, আশা করছি।’

কর্মসংস্থান সৃষ্টির দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘১৭ কোটি মানুষের কথা চিন্তা করতে হবে, যাদের অধিকাংশই তরুণ। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অথচ কলকারখানা চালু করা হচ্ছে না। পাটকল চালু করলে দুই থেকে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

কর্মহীনদের নেতিবাচক কাজে সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে রওশন এরশাদ বলেন, ‘মাদকে সারা দেশে ছেয়ে গেছে। কর্মসংস্থান না থাকলে মাদক, চুরিতে জড়ায় তরুণ প্রজন্ম। তাদের রক্ষা করতে হবে। প্রত্যেকটা জেলা-উপজেলায় মানুষ মাদকের ব্যবসা করছে। কারণ কর্মসংস্থান নেই। মাদকের ব্যবসায় টাকা মেলে, এ জন্যে এতে ঝুঁকছে তারা।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধীয় দলীয় নেতা বলেন, ‘যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি দমন করছেন, মাদকের বিষয়েও সফল হবেন, আশা করি। আরও বেশি সিরিয়াস হয়ে নামলে মাদকের গ্রাস কমে যাবে। প্রতিটি এলাকায় মাদকবিরোধী অভিযান, মাদকের কুফল প্রচার করতে হবে।

প্রবাস সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে রওশন বলেন,‘রেমিটেন্স এখন অনেক কমে গেছে। কারিগরি শ্রমিকদের বাইরে পাঠালে অনেক আয় আসবে।’

নিত্যপ্রয়োজনীয় মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘রমজানকে সামনে রেখে ছোলার দাম বেড়ে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মানুষের কষ্ট না হয়।’

নিজের জন্য প্লট চাইলেন রওশন

সংসদ সদস্যদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এসময় নিজের জন্য প্লট বরাদ্দের প্রসঙ্গটিও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ সদস্যদের সবাই প্লট পায় নি, আপনি প্লট দিবেন। আমিও কিন্তু পাই নি।

/ইএইচএস/এসএমএ/

আর পড়ুন

কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

ধান গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপন

রাজনৈতিক স্থিতিশীলতার সুফল ভোগ করছে দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম