সাফাত কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১২:৩৬আপডেট : ০৯ মে ২০১৭, ২০:৩৮

সাফাত আহমেদ
বনানীতে একটি হোটেলে ধর্ষণের শিকার তরুণীর দায়ের করা মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের অবস্থান জানা যায়নি। সাফাতের খোঁজে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকাল পর্যন্ত সে নিজ বাড়িতেই ছিল বলে তার বাবা দিলদার আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে তার বাড়িতে তল্লাশি শুরু করে বনানী থানা পুলিশ।

দিলদার আহমেদ বলেন, ‘সাফাত বাসাতে নেই।’ পুলিশ নিয়ে গেছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসামিকে গ্রেফতারের অধিকার পুলিশের আছে। পুলিশ আমার বাসায় তল্লাশি চালাচ্ছে।’

এর আগে সোমবার মামলার বাদী তরুণীকে নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে পুলিশ। বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় শনিবার মামলা হলেও সোমবার থেকে সরেজমিনে তদন্ত শুরু হয়। সোমবার বিকাল পৌনে ৩টার দিকে বাদী তরুণীকে নিয়ে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে যান বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল মতিন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও, তারা ছিলেন হোটেলের বাইরে।

আজ মঙ্গলবার সকাল থেকেই অভিযান শুরু করে পুলিশ। সাফাতের বাসায় তল্লাশি চলাকালে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে দিলদার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাফাত কোথায় আছে, তা আমি জানি না। পুলিশ আমার সঙ্গে কথা বলছে এবং বাসায় তল্লাশি করছে।’

প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তারা তরুণী ছাত্রীদের বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে নিয়ে যায়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম।

/ইউআই/এসটি/

আরও পড়ুন: সাফাতের বাড়িতে পুলিশের অভিযান

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি