পবিত্র শবে বরাত বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:৪৭

শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামী ১১ মে বৃহস্পতিবার (১৪ শাবান দিবাগত রাত) সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১১ মে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত।
বৃহস্পতিবার সন্ধ্যার পর (৭.৪০) ‘শবে বরাতের ফযিলত’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার মশুরীখোলা আহছানিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। রাত সাড়ে ১০টায় ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শিরোনামে বয়ান করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম। রাত সাড়ে ১১টায় ‘শবে বরাত ও রমযানের তাৎপর্য’ শিরোনামে ওয়াজ পেশ করবেন রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবদুর রাজ্জাক। রাতে ১২ টা ৪০ মিনিটে ‘যিকিরের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী এহসানুল হক জিলানী। রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতীব ড. মাওলনা মুশতাক আহমদ।

সবশেষে ফজরের নামাযের পর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মঙ্গলবার (৯ মে) বিকালে ইসলামিক ফাউন্ডেশেনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

/এসএমএ/

আরও পড়ুন 

৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করবে সরকার

১৫ আগস্ট নিয়ে নানা আয়োজন ইসলামিক ফাউন্ডেশনের

নবী (স.) পৃথিবীতে এসেছিলেন মানুষকে কালেমা শেখাতে: ইফা মহাপরিচালক

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম