৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ২১:০২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:২৮


৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করবে সরকার দেশের সব জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি জেলা ও উপজেলায় এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ করবে ইসলামিক ফাউন্ডেশন। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৬২ কোটি টাকা। এর মধ্যে সৌদি সরকারের অনুদান হিসেবে পাওয়া যাবে ৮ হাজার ১৭০ কোটি টাকা।
এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন,‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন। এটি দেশের ইতিহাসে ধর্মীয় খাতে এককভাবে সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প। এসব মসজিদে পৃথকভাবে নারী-পুরুষ উভয়েই নামাজ আদায় করতে পারবে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে ও ধর্ম প্রচারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, এটি দূরে হবে সঠিক ইসলামের আলো মানুষের মধ্যে পৌঁছাতে পারলে। আমরা সেই উদ্যোগই নেবো।’

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক জানান, ইসলাম ধর্ম নিয়ে যত কার্যক্রম আছে সবকিছুই পরিচালিত হবে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে। মসজিদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনেরও কার্যালয় থাকবে। আশা করা হচ্ছে, তিন বছরের মধ্যে এগুলোর নির্মাণ কাজ শেষ হবে।

এদিকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এর ফলে ধর্মের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছাবে। ধর্মের ভুল ব্যাখা দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে আরও বেশি মানুষ সম্পৃক্ত হবে। তবে এক্ষেত্রে সরকারকে সর্তক থাকতে হবে, যারা প্রকৃতভাবে ইসলাম নিয়ে কাজ করেন তাদের সম্পৃক্ত করতে হবে।’

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী