তুরস্কের বড় কোম্পানিগুলোকে আকৃষ্টের চেষ্টায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ১১:৩৭আপডেট : ১৩ মে ২০১৭, ১১:৩৭

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য তুরস্কের বৃহৎ কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরি। শুক্রবার আঙ্কারায় তুরস্কের কোম্পানি আইগ্যাজ, পাওয়ার চায়না, টার্ক এক্সিম ব্যাংক এবং গেজবে ওরগানাইজেশনাল ইন্ডাস্ট্রিয়াল জোন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন তিনি।

বেজা চেয়ারম্যান পবন চৌধুরি, ইস্তানবুলে বাংলাদেশের প্রধান কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও পাওয়ার চায়নার কর্মকর্তারা জানা গেছে, তুরস্কের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ও ইস্তানবুলে বাংলাদেশ কনসুলেট জেনারেল এ মাসের প্রথমে সপ্তাহব্যাপি সফলভাবে বিনিয়োগ ও বাণিজ্য সেমিনারের আয়োজন করে। এর ধারাবাহিকতায় বেজা চেয়ারম্যান তুরস্ক সফর করেন। ইস্তানবুলে বাংলাদেশ কনসুলেট জেনারেলের প্রধান কনসাল জেনারেল মনিরুল ইসলাম পবন চৌধুরিকে সহায়তা করেন।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবন চৌধুরির সঙ্গে গেজবে জোন কর্তৃপক্ষ প্রধান নীল সনমেজের দীর্ঘ আলোচনার পরে দুইপক্ষ সহযোগিতা সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে একে অপরকে তথ্য আদানপ্রদান এবং প্রশিক্ষণ প্রদান করা হবে।

বেজা চেয়ারম্যানের সঙ্গে বৈঠককালে আইগ্যাজের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তারা বাংলাদেশে এলপিজি খাতে বিনিয়োগ করতে আগ্রহী এবং এ বিষয়ে কি কি সুযোগ আছে তা জানতে চান। ‘পাওয়ার চায়না’ সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী এবং তারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে কিভাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যায় সেটি নিয়ে আলোচনা করেন।

তুরস্কের এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের এক্সিম ব্যাংক বাংলাদেশে অর্থায়ন করছে এবং তারা এ সুযোগ নিতে পারে। এর জবাবে তারা জানায়, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের জন্য তারা তাদের বিভিন্ন সেবা প্রদান করবে।

/এসএসজেড/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে