জঙ্গি অভিযানের সময় কোনও ক্ষতি হবে না, এটা বলা যাবে না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৭:১৩আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:১৯

পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে নিহতের স্বজনদের প্রতি সমেবদনা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি অভিযানের সময় আমাদের (পুলিশের) কোনও ক্ষতি হবে না, এটা বলা যাবে না। যুদ্ধক্ষেত্রে একপক্ষের ক্ষতি হয় না। উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়।’ মঙ্গলবার (১৬ মে) বিকালে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
এর আগে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে রাজশাহী গোদাগাড়ীর জঙ্গি আস্তানায় নিহত ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনের স্ত্রী সন্তান ও আহত পুলিশ সদস্যদের হাতে অনুদান তুলে দেন আইজিপি। পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে নিহতের স্বজনদের প্রতি সমেবদনা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বি. জে. আলী আহম্মদ খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিহত ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিনের স্ত্রী মোসা. তানজিলা বেগম, তার দুই সন্তান ও ছোট ভাই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিহত ফায়ার সার্ভিস কর্মী মতিনের স্ত্রীর হাতে সাত লাখ ও তার মায়ের জন্য ছোট ভাইয়ের হাতে তিনলাখ টাকা তুলে দেন।

গত ১১ মে গোদাগাড়ি জঙ্গি আস্তানায় আব্দুল মতিনকে কুপিয়ে ও সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা হত্যা করে।

/এআরআর/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম