ধর্ষণের শিকার তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১২:৪৪আপডেট : ২০ মে ২০১৭, ১৫:২৬

রেইনট্রি হোটেল

বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একথা বলেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যারা এটা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।’

প্রসঙ্গত, বনানীর রেইনট্রি রেস্টুরেন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ২৮ মার্চ মার্চ ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় এক মাস পরে তারা মামলা করেন। গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীর ব্যক্তিগত কিছু ছবি প্রকাশ করে একটি গ্রুপ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। 

বিষয়টি শনিবার আব্দুল বাতেনের নজরে এনে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই উত্তর দেন।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী