ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১০:০৯আপডেট : ২৯ মে ২০১৭, ১০:০৯

হাইকোর্ট উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধানে আনা  ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি নবম দিনের মতো চলছে। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনছেন। গতকালের পর আজকেও বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম আই ফারুকী।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের পাঁচ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের পাঁচ মে ওই সংশোধনীকে বাতিল ও সংবিধান পরিপন্থী বলে রায় দেয় হাইকোর্ট।

২০১৬ সালের ৫ মে অবৈধ ঘোষণা করে ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আর এই আপিল শুনানির জন্য ১২ জন অ্যামিকাস কিউরির নাম ঘোষণা করে আপিল বিভাগ।

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম