চট্টগ্রাম বিভাগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:৫২

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ ছবিটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে তোলা- ফোকাস বাংলা ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রাম বিভাগের নিম্ন অঞ্চলগুলোর চিকিৎসক ও নার্সসহ সব স্বাস্থ্য কর্মকর্তার ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পরপরই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি সমুদ্রের কাছাকাছি সব নিম্ন অঞ্চলের সকল জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘‘ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের নিম্ন অঞ্চলের চিকিৎসক ও নার্সসহ সব স্বাস্থ্য কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে মেডিক্যাল টিম গঠন এবং সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ন্ত্রণ কক্ষ খুলতে বলা হয়েছে।’

এদিকে মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, সম্ভাব্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জরুরি চিকিৎসা সেবার জন্য চট্টগ্রামে ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

/জেএ/ এপিএইচ/

আরও পড়ুন: সদরঘাট থেকে নৌ-চলাচল বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি