জাবি শিক্ষার্থীকে হাসপাতালে হাতকড়া

​এসআই-কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফের আসবেন ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট​
৩১ মে ২০১৭, ১২:০৭আপডেট : ৩১ মে ২০১৭, ১৫:৪৫

হাসপাতালে জাবি শিক্ষার্থী নাজমুল হোসাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থী নাজমুল হোসাইনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোয় ঘটনার ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ​মহসিনুল কাদিরকে আবারও আগামী সোমবার হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পর এই নতুন দিন ধার্য করা হয়।

আদালতে ওসি বলেন, ঘটনার দিন তিনি এনাম মেডিক্যালে উপস্থিত ছিলেন না। তাই সেইদিন দায়িত্বে থাকা এসআই ও কনস্টেবলদের সঙ্গে নিয়ে হাজির হতে নির্দেশ দেন আদালত।

এর আগে ২৯ মে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়ার পাশাপাশি অসুস্থ নাজমুলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনে অসুস্থ হয়ে পড়া এক ছাত্রকে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি খবর ২৮ মে  প্রকাশ হয় বাংলা ট্রিবিউনে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র। হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যালের অ্যাডমিশন বিভাগের কর্মকর্তা নাজমুল হোসেন। তবে চিকিৎসাধীন শিক্ষার্থীকে হাতকড়া পরানোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
প্রসঙ্গত, জাবি উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় নাজমুল হোসাইনসহ ৪২ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। ​

 ​/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম