তদন্ত আটকাতে হিলারি-ইউনূস সম্পর্ক খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৫:২৩আপডেট : ০৪ জুন ২০১৭, ১৫:২৩

ড. মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের একটি তদন্ত আটকাতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের যোগসাজশ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি। সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি এ বিষয়ে জানতে চেয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স ডব্লিউ টিলারসনের কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে, ইউনূসের বিরুদ্ধে চালানো বাংলাদেশ সরকারের একটি তদন্ত ঠেকাতে মার্কিন পররাষ্ট্র দফতর জড়িত ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সম্পদের হিসাব নেওয়ার হুমকি দেওয়া হয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কোনও ভূমিকা ছিল কিনা তা নির্ধারণ হওয়া জরুরি।

চিঠির বক্তব্য অনুযায়ী, কয়েক দশক ধরে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে জড়িত ইউনূস। তার কোম্পানি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভকে এক লাখ থেকে আড়াই লাখ ডলার এবং ক্লিনটন ফাউন্ডেশনকে ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার দেয়। আর ইউনূসের পক্ষে হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটন নিজে নোবেল কমিটির কাছে তদবির করেছেন এবং ২০০৬ সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, আইনি বৈধতার প্রশ্নে ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয় সরকার। সে সময় ড. ইউনূসের সঙ্গে ক্লিনটন ফাউন্ডেশন, হিলারি ক্লিনটন এবং পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের বেশ কিছু ইমেইল আদানপ্রদান হয়।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম