অ্যামাজন ও আলীবাবার সঙ্গে সমঝোতা হচ্ছে: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৩:৪৪আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:৪৪

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম অনলাইন ভিত্তিক গ্লোবাল পণ্য বিপণন সংস্থা অ্যামাজন ও আলীবাবার সঙ্গে ডাক বিভাগের সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ই-কমার্স সেবাকে বিশ্বের পরিধিতে ছড়িয়ে দিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে জানান তিনি।

সরকার দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন। তারানা হালিম বলেন, ‘ডাক বিভাগ কর্তৃক ই-কমার্স চালু করার জন্য www.dakbazar.com  ওয়েব সাইট প্রস্তুত করা হয়েছে। যা বর্তমনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েব পেইজের সঙ্গে সংযোগ প্রদানের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সংযোগ প্রদানের পর সার্বিকভাবে বাণিজ্যিকীকরণ করা হবে। এছাড়াও ই-কমার্স সেবাকে দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের সঙ্গে সংযোজনের লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়ে মাস্টারকার্ড এবং ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও আলীবাবা ডটকম এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এম এ আউয়ালের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ ঠেকানোসহ তথ্য প্রযুক্তির  মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতে ইন্টারনেট সেফটি সলিউশন কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে গত ২৮ মে পর্যন্ত মোট ৩৩০টি অভিযোগ বিটিআরসি কর্তৃক ফেসবুক কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ফেসবুক ১১৭টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে।

/ইএইচএস/এফএস/ 

আরও পড়ুন- যে সিদ্ধান্ত হতে পারে 'মওদুদের বাড়িটি' নিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম