ঈদের আগেই ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৫:১৮আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:২২

ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ছবি: ফোকাস বাংলা

ঈদের আগেই ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, ২৬ মাসের বকেয়া বেতনসহ সব পাওনা ঈদের আগেই দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি লন করতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। ইনকিলাব সম্পাদক একজন প্রতারক, ভণ্ড। তিনি বিদেশে টাকা পাচার করে বাড়ি ও সম্পদের পাহাড় গড়েছেন। 

বক্তারা বলেন, ইনকিলাবের সম্পাদক এ পত্রিকার সাংবাদিকদের প্রতি মানবিক অত্যাচার করছে। তারা চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনা আদায়ের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তারা বলেনে,  প্রয়োজনে আগামীতে ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীনের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।  

চাকরিচ্যুত সাংবাদিক শামিম খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম সম্পাদক পুলক ঘটক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ সেবিকা রানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক নেতা আজমল হক হেলাল ও ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকরা।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান