সকাল থেকেই রাঙামাটি ও বান্দরবানে ফের উদ্ধার অভিযান শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০১৭, ০৯:৩৬আপডেট : ১৪ জুন ২০১৭, ০৯:৪৩

রাঙামাটিতে পাহাড় ধস

বুধবার সকাল থেকেই বান্দরবান ও রাঙামাটিতে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান মঙ্গলবার সন্ধ্যায় স্থগিত করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যে ভিত্তিতে করা প্রতিবেদনটি করা হলো।

রাঙামাটিতে সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। এছাড়া আজ চট্টগ্রাম ও কুমিল্লা থেকে আসা বিশেষ দলও আসার কথা।

রাঙামাটি শহর ও আশেপাশের এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় বিদ্যুতে খুঁটি ও গাছপালা পড়ে আছে। মঙ্গলবার বিকাল থেকেই রাঙামাটিতে আর বৃষ্টি হয়নি। উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। এখনও বিভিন্ন এলাকায় ১০-১৫ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
গত কয়েকদিনে প্রবল বর্ষণের কারণে রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া, বান্দরবান ও চট্টগ্রামেও পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। সোমবার (১২ জুন) মধ্যরাত থেকে শুরু করে মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত  প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে কোনও মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।

কাপ্তাইয়ে পাহাড় ধস  (ছবি- ফোকাস বাংলা)

পাহাড় ধসে রাঙামাটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান মঙ্গলবার জানিয়েছিলেন, উদ্ধার অভিযান বেগবান করতে বুধবার চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৮০ জনের বিশেষ একটি উদ্ধার দলের আসার কথা।

পাহাড় ধসের কারণে প্রায় ৩০ কিলোমিটার যান চলাচলের জন্য সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী সব জেলার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটিতে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে রাঙামাটির যোগাযোগ সচল করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, সকাল ৮টা থেকে বান্দরবানে ফের অভিযান শুরু হয়েছে। এ জেলায় মা-মেয়েসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টিপাত না হওয়ায় আবহাওয়া কিছুটা ভালো। তাই দ্রুত উদ্ধার কাজ শেষ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম