জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রায় ৬ হাজার সদস্য কর্মরত আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকার দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে ১১টি দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৯১২ জন সদস্য কর্মরত আছেন।’
সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘বাংলাদেশ বর্তমানে কোনও সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়।’
সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগমের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বর্তমানে ৬টি দেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে পুলিশ সদস্যরা কর্মরত রয়েছেন। জাতিসংঘ মিশনে পুলিশ প্রেরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়।
/ইএইচএস/এসএনএইচ/







