‘অপশক্তির বিরুদ্ধে ছাত্রদের কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ০০:৫৬আপডেট : ১৬ জুন ২০১৭, ০১:০০

ইসলামী ছাত্র খেলাফতের ইফতার মাহফিলে অতিথিরা

খেলাফতে ইসলামীর আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, বাংলাদেশে যেভাবে ইসলাম বিদ্বেষী শক্তির ক্রম বিকাশ ঘটছে তা দেশের জন্য কোনও শুভ সংবাদ নয়। এই অপশক্তির বিরুদ্ধে ছাত্রনেতাদের ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর কাকরাইলে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন,  হক ও বাতিলের লড়াই আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আল্লাহর ওপর ভরসা করে সত্যের পথে অবিচল থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই ঐতিহাসিক বদর যুদ্ধের মূল চেতনা। এই চেতনা থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নিপীড়ন চলছে। মুফতী আমিনী (রহ.) বদরের চেতনাকে ধারণ করেছিলেন বলেই প্রতিটি আন্দোলন-সংগ্রামে সফল হয়েছিলেন। অপশক্তি তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। ভবিষ্যত প্রজন্মের জন্য এই দেশে একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে।   

ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আবুল হাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, নির্বাহী মহাসচিব মাওলানা আব্দুল হাই ফারুকী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, ইসলামী ছাত্র সমাজের সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খাঁন, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি আব্দুর রহিম সাঈদ, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আল আমিন, ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, ছাত্র জমিয়তের সেক্রেটারি জেনারেল ওমর ফারুক, ছাত্র সমাজের মহাসচিব নুরুজ্জামান, আব্দুল্লাহ ফরহাদ, ইলিয়াস, আব্দুর রহমান প্রমুখ।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান