চালের দাম বৃদ্ধি নিয়ে তদন্ত দাবি আউয়ালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ২২:১৪আপডেট : ২০ জুন ২০১৭, ২২:১৮

জাতীয় সংসদ চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানিয়েছে তরিকত ফেডারেশনের সংসদ সদস্য এম এ আউয়াল। মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘চালের মূল্য বৃদ্ধির পেছনে একটি চক্র কাজ করছে। অপরাধীরা যে দলই করুক না কেনও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালের দাম কারা বাড়িয়েছে, এটা তদন্ত করতে হবে।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সমালোচনা করে এম এ আউয়াল বলেন, “খাদ্যমন্ত্রী ঢাকার একটি অনুষ্ঠানে বলেছেন, ‘চালের দাম বৃদ্ধির জন্য বিএনপিপন্থী ব্যবসায়ীরা দায়ী।’ সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা না বলা ঠিক নয়। এতে করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত প্রকৃত হোতারা পার পেয়ে যায়।”
বাজেট আলোচনায় তিনি বলেন, ‘বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার মেশিনারিজগুলো পড়ে আছে। সংবাদপত্রে প্রকাশ, নতুন কেন্দ্রীয় কারাগারের মেশিনারিজগুলো সচল করা হচ্ছে না। এসব কারণ খতিয়ে দেখা হোক।’
রিয়েল এস্টেট সেক্টরে ভ্যাট আরোপ করা হয়েছে তা কমানো না হলে দেশের ক্রমবর্ধমান এই শিল্পটি ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন এম এ আওয়াল। ফ্ল্যাট ও প্লটের শুল্ক কমানো এবং রেজিস্ট্রেশন ফি কমানোর জোর দাবি জানান তিনি।

/ইএইচএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম