ঈদের আগেই সাধারণ ক্ষমা পাওয়া অবৈধ প্রবাসীদের সৌদি আরব ছাড়তে হবে

অহিদুল ইসলাম, সৌদি আরব
২২ জুন ২০১৭, ১১:১৮আপডেট : ২২ জুন ২০১৭, ১১:২০

ঈদের আগেই সাধারণ ক্ষমা পাওয়া অবৈধ প্রবাসীদের সৌদি আরব ছাড়তে হবে (ছবি: সৌদি আরব সংবাদদাতা) সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় আগামী ২৪ জুন (২৯ রমজান) শনিবারের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন (জাওয়াযাত) কর্তৃপক্ষ। সংস্থাটি বলেছে, যেসব বিদেশিকে সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে যেতে বলা হয়েছে তারা আগামী ২৪ জুন (২৯ রমজান) শনিবারের মধ্যে দেশে ফিরে না গেলে আবারও তাদের বিরুদ্ধে জেল, জরিমানাসহ নানা কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এ তালিকায় থাকা কয়েক লাখ প্রবাসীর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের মধ্যে যাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের নাগরিক এ তালিকায় রয়েছে।

সৌদি অভিবাসন (জাওয়াযাত) সূত্র বলছে, এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার বিদেশি সাধারণ ক্ষমার আওতায় সৌদি আরব ত্যাগ করলেও ২০ রমজান পর্যন্ত অন্তত ৫ লাখ ২৫ হাজার ২৩৫ জনকে বহির্গমন ভিসা দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে আরও ৪ লাখ ১৫ হাজার জন। সংশ্লিষ্ট মহলের ধারণা এই সংখ্যা আরও বাড়তে পারে। ঈদের আগেই সাধারণ ক্ষমা পাওয়া অবৈধ প্রবাসীদের সৌদি আরব ছাড়তে হবে (ছবি: সৌদি আরব সংবাদদাতা)

এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা কেমন রয়েছে তা জানতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে দূতাবাসের রিয়াদ মিশনের উপ প্রধান (ডেপুটি চিফ অব মিশন) মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামানকে জানিয়েছেন, ‘গত ২৯ মার্চ সৌদি কর্তৃপক্ষ এ প্রক্রিয়াটি শুরু করে। এখন পর্যন্ত ৩৫ হাজার বাংলাদেশিকে দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে ঠিক কতজন দেশে ফিরে গেছেন তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। ২৪ জুন এ প্রক্রিয়াটি শেষ হলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে এ বিষয়ে জানাবে বলে আশা করা হচ্ছে। তখন দেশে ফেরত যাওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা বলা সম্ভব হবে।’ 

এ বিষয়ে রিয়াদে জাওয়াযাতের (অভিবাসন) বিভাগীয় পরিচালক মেজর জেনারেল  সোলাইমান আল-সুহাইবানী সম্প্রতি স্থানীয় পত্রিকাগুলোতে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে সাধারণ ক্ষমায় সৌদি আরব না ছাড়লে মেয়াদ শেষ হওয়া মাত্রই অবৈধদের বিরুদ্ধে  কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য রমজানের ঈদের ছুটির দিনগুলিতেও জাওয়াযাত অফিসে ভোর ৫টা থেকে বিকাল ৩টা এবং রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বহির্গমনসংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।’ ঈদের আগেই সাধারণ ক্ষমা পাওয়া অবৈধ প্রবাসীদের সৌদি আরব ছাড়তে হবে

এদিকে, ক্ষমা পাওয়ার পর দেশে ফিরে আবারও নতুন ভিসা নিয়ে হাজার হাজার বিদেশি দেশটিতে ফিরে আসছে বলেও শোনা যাচ্ছে। এ কারণে সৌদি জাওয়াযাত কর্তৃপক্ষ এ বিষয়ে আগের চেয়ে কঠোর অবস্থান নিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

জাওয়াযাত অফিস থেকে দেওয়া এক সতর্ক বার্তায় বলা হয়েছে, এর আগে সৌদি সরকার সাধারণ ক্ষমার জন্য ৯০ দিনের সময় বেঁধে দিলেও এখন ২৪ জুনকেই (২৯ রমজান, ১৪৩৮) শেষ দিন হিসেবে গণনা করছে। ফলে অবৈধ অভিবাসীদের ঈদুল ফিতরের আগেই সৌদি আরব ছাড়তে হবে। তা না হলে বহির্গমন ভিসা থাকার পরও তা বাতিল হয়ে যাবে। আর নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে জেল-জরিমানাসহ আবারও সৌদি আরব প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। উল্লেখ্য, বহির্গমন ভিসায় স্বয়ংক্রিয়ভাবে ৬০ দিন অবস্থানের মেয়াদ থাকে। কিন্তু ক্ষমাপ্রাপ্তদের ক্ষেত্রে এ নিয়ম মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাওয়াযাত কর্তৃপক্ষ। ফলে রমজানের ঈদের আগে অবৈধভাবে আসা প্রবাসীদের সৌদি আরব ছেড়ে দেশে ফিরতেই হবে।

/টিএন/আপ-এফএস/

আরও পড়ুন- মসুলের আল-নুরি মসজিদ ‘উড়িয়ে দিয়েছে’ আইএস

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি