মসুলের আল-নুরি মসজিদ ‘উড়িয়ে দিয়েছে’ আইএস

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ০৪:৩১আপডেট : ২২ জুন ২০১৭, ০৮:১৭

বোমা মারার পর আল-নুরি মসজিদের অবস্থা (ছবি- বিবিসি)

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলের বিখ্যাত আল-নুরি মসজিদ বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে, নিজেদের সংবাদ মাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতি দিয়ে আইএস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মসজিদটি ধ্বংস করেছে।

আইএসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে থাকা ইরাকি বাহিনীর কমান্ডারের দাবি, মসজিদটি থেকে তাদের অবস্থান যখন ১৫ মিটার দূরে ছিল তখনই আইএস ওই ‘ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ চালায়।’

ইরাকে থাকা এক ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নুরি মসজিদের কাছাকাছি ছিল, তখন ইরাকের এই বিখ্যাত সম্পদ ধ্বংস করে আইএস।’

বিমান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, মসজিদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসের খবরে প্রকাশ, এর আগেও ইরাক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে আইএস।

২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে হাজার হাজার ইরাকি নিরাপত্তা সদস্য, কুর্দি পেশমেগা যোদ্ধা, সুন্নি আরব উপজাতি ও শিয়া মিলিশিয়েন, মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধপরাধ ও সামরিক উপদেষ্টারা আইএস-এর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।

/এমএ/এমএনএইচ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি