বায়তুল মোকাররমে সালাতুত্তাসবীহ নামাজ শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ০২:৪২আপডেট : ২৪ জুন ২০১৭, ০২:৪২

বায়তুল মোকাররমে সালাতুত্তাসবীহ নামাজ শনিবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সালাতুত্তাসবীহ্ নামাজ আদায় করা হবে শনিবার (২৪ জুন) দিবাগত রাত ১০ টায়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিশেষ সালাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র হাদীস শরীফে বর্ণিত আছে, সম্ভব হলে প্রতিদিন, না পারলে সপ্তাহে একদিন, তাও সম্ভব না হলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার এ সালাত পড়া ভালো। জীবনে অন্তত একবার হলেও সালাতুত্তাসবীহ্ আদায় করা উচিত। এ সালাতের মাধ্যমে জীবনের সব রকম গোনাহ্ মাফ হয়ে যায়।

সালাতুত্তাসবীহ আদায় করার সংক্ষিপ্ত নিয়ম: একাকী এ নামায আদায় করতে হয়। এ নামাযের ভিতর ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া-লা-ইলাহ ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার’ তাসবীহ্ পড়তে হয় বলে এ নামাযকে সালাতুত্তাসবীহ্ বলে। এ বিশেষ নামায হলো চার রাকাত। প্রত্যেক রাকাতে এ তাসবীহ্ ৭৫ বার পাঠ করতে হয়। চার রাকাতে ৩০০ বার পাঠ করতে হবে। কম থাকলে চলবে না। প্রথমে চার রাকাত সালাতুত্তাসবীহ্ নফল নামাযের নিয়ত করতে হবে। তারপর ছানা, সূরা ফাতিহা ও যে কোনও একটি সূরা/কিরাত তিলাওয়াত শেষ করে দাঁড়ানো অবস্থাতেই ১৫ বার এ তাসবীহ্ পাঠ করতে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবীহ্ পাঠ করে ঐ তাসবীহ্ ১০ বার, রুকু থেকে দাড়িঁয়ে ১০ বার, এরপর সিজদায় গিয়ে সিজদায় তাসবীহ্ পাঠ শেষ করে ঐ তাসবীহ্ ১০ বার, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে ১০ বার, দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবীহ্ পাঠ শেষ করে আবার ঐ তাসবীহ্ ১০ বার, দ্বিতীয় সিজদা থেকে আল্লাহ্ আকবার বলে বসে আবার ১০ বার তাসবীহ্ পাঠ করতে হবে। এভাবে এক রাকাতে ৭৫ বার তাসবীহ্ পাঠ করতে হয়। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের নিয়ম অনুযায়ী তাসবীহ্ পাঠ করতে হবে। তবে দুই রাকাতের পর প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার আগে তাসবীহ্ পাঠ করতে হবে। এ নিয়মে চার রাকাত নামাযে ৩০০ বার তাসবীহ্ পাঠ করতে হয়। উল্লেখ্য যে, এ বিশেষ সালাত একাকী আদায় করতে হয়। জামাতের সঙ্গে আদায় করার নিয়ম নাই।

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম