জঙ্গি নির্মূলে আদর্শিক লড়াই করতে হবে: শাহরিয়ার কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১১:২৯ আপডেট : ০১ জুলাই ২০১৭, ১১:৪৮

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল, কিন্তু জঙ্গি নির্মূলে আদর্শিক লড়াই করতে হবে বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। শনিবার সকাল ১০টায় হলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন শাহরিয়ার কবির শাহরিয়ার কবির বলেন, ‘শক্তি দিয়ে জঙ্গিবাদ হয়তো সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা সম্ভব নয়। জঙ্গিবাদ দমন করতে হবে আদর্শ দিয়ে। এ জন্য ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামায়াতকে নিষেধ করতে হবে। ১৯৭২ সালের সংবিধান পুনঃস্থাপন করতে হবে।’

এসময় শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরির মেয়ে ডা. নুজহাত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব হত্যাকাণ্ডগুলো একাত্তরে ধর্মভিত্তিক রাজনীতির বিষবাষ্প ছড়িয়েছিল, তারই ধারাবাহিকতায় ধর্মভিত্তিক অপরাজনীতির খেসারত হিসেবে হলি আর্টিজানকে দেখতে পেয়েছি। আমরা যদি এই অপরাজনীতির মূল উৎপাটন না করতে পরি, তবে ওরা আবারও আক্রমণ করতে পারে বলে আমার আশঙ্কা।’

নাট্যব্যক্তিত্ব নাদের চৌধুরী বলেন, ‘সংস্কৃতিচর্চার মাধ্যমে আমাদের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা কেবল অভিনয় করি না, আমরা অভিনয়ের মাধ্যমে মানুষকে সচেতন করি। আমাদের দেশপ্রেমের পরিচয় স্বাধীনতার সময় সম্মুখ যুদ্ধ করে প্রমাণ দিয়েছি। প্রয়োজন হলে আমরা আবার যুদ্ধ করবো, আমরা মানসিকভাবে সেভাবে প্রস্তুত।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী নূপুর, ফেরদৌসি প্রিয়ভাষিনী, শহীদ আলীম চৌধুরির স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী, মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহিদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার প্রমুখ।
ছবি: নাসিরুল ইসলাম

/জেএ/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো