ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: চূড়ান্ত খসড়া করতে ৯ জুলাই আন্তঃমন্ত্রণালয় সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১৩:৪২আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৬:১৪

আইনমন্ত্রী আনিসুল হক

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে আগামী ৯ জুলাই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। আইনমন্ত্রী আনিসুল হক একথা জানিয়েছেন।

রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। একইসঙ্গে খসড়া প্রস্তুতের আগেই সেটি নিয়ে কোনও রকম মন্তব্য করাকে ‘প্রিম্যাচিউর অভিমত’ বলেছেন আইনমন্ত্রী।

কবে নাগাদ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাওয়া যাবে-এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আগামী ৯ তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সভা হওয়ার কথা। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবে এবং চূড়ান্ত খসড়া তৈরি হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও বর্তমানের তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা এক বলে অনেকে উল্লেখ করছেন জানানো হলে আইনমন্ত্রী বলেন, যারা বলছেন ৫৭ ধারা আর এ আইনে পার্থক্য নেই তাদের বলি, যে খসড়াই এখনও সম্পন্ন করিনি সেটার ওপর প্রিম্যাচিউর অভিমত দিয়েন না।’

প্রসঙ্গত, কয়েক বছর ধরে কাজ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটি খসড়া সম্পাদিত হয়েছে। ডিজিটাল অপরাধ নিয়ে তদন্ত, অপরাধের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ এবং অপরাধীকে বিচারের আওতায় আনার মতো বিষয়গুলো নিয়ে এ আইন প্রণয়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই খসড়াটির চূড়ান্ত খসড়া সম্পাদনের লক্ষ্যেই এখন আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

/ইউআই/এসটি/

আরও পড়ুন: ১৫ জুলাইয়ের মধ্যেই বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা গেজেট

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম