স্যাটেলাইট কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১৩:২৫আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৩:২৫

মন্ত্রিপরিষদ বৈঠক (ফাইল ফটো) বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সভায় এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট শিগগিরই উৎক্ষেপণ করা হবে। সেজন্যই নতুন এ কোম্পানি গঠন করা হবে। এ কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫ হাজার কোটি টাকা। এ কোম্পানির ৫শ’ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারে মূল্য রাখা হবে ১০ টাকা।’

তিনি আরও বলেন, ‘কোম্পানি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি বোর্ড থাকবে। পদাধিকারবলে ডাক ও টেলিযোগাযোগ সচিব হবেন কোম্পানির চেয়ারম্যান। অন্যদের পদবী হবে পরিচালক। সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, অর্থমন্ত্রণায়, তথ্যমন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্মড ফোর্সেস ডিভিশন, স্পার্সোর চেয়ারম্যান, সরকারের দুইজন প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগের বোর্ড সদস্য। এই কোম্পানির এমডি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম