চিকুনগুনিয়া রোধে দ্রুত পদক্ষেপের আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ২৩:৩২আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২৩:৩২

রাজধানীতে চিকুনগুনিয়ার বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদফতর ও ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। বুধবার (৫ জুলাই) ২০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ‘চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান। রাজধানীর শাহবাগে এ মানববন্ধন হয়।

চিকুনগুনিয়া রোধে পবার মানববন্ধন বক্তরা বলেন, ‘রাজধানীতে প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য চিকুনগুনিয়াতে আক্রান্ত। জনমনে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। দেশে চিকুনগুনিয়া শনাক্তকরণে সক্ষম একমাত্র সংস্থা স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত তিন মাসে ৬৪৩ ব্যক্তির রক্ত ও লালার নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৫১৩ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে নিশ্চিত হয় সংস্থাটি। পরীক্ষার এ ফলই ঢাকা মহানগরীতে চিকুনগুনিয়ার ব্যাপকতা প্রমাণ করে।’
পরিবেশ বাঁচাও আন্দোলন-পবার সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, ‘চিকুনগুনিয়ার প্রার্দুভাব স্থায়ী হবে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একইসঙ্গে চলতি বছর ঢাকায় সীমাবদ্ধ থাকলেও আগামী বছরগুলোতে এটি সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। তাই জনস্বাস্থ্য বিবেচনায় চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনসচেনতা সৃষ্টি করা জরুরি। তাই স্বাস্থ্য অধিদফতর ও সিটি করপোরেশনের জরুরি ভিত্তিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।’

পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ‘চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বললেও মানুষ আস্থা রাখতে পারছে না, কারণ ঘরে ঘরে আজ চিকুনগুনিয়ার রোগী রয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জুলাই ও আগস্ট মাসে চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে দুটি বড় কর্মসূচির আয়োজন করা হবে। তার এ বক্তব্যে দেশের মানুষ হতাশ।’

ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান বলেন, ‘নাগরিকদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে। ঘরের বারান্দা, আঙিনা বা ছাদ পরিষ্কার রাখতে হবে, যাতে পানি পাঁচদিনের বেশি জমে না থাকে। এসি বা ফ্রিজের নিচেও যেন পানি না থাকে, তাও নিশ্চিত করতে হবে। বারান্দা ও ঘরের টব, ছাদের বাগানের পাত্র, পুরনো টায়ার, যেকোন পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’

/জেএ/এএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের