সাভারে দুই তরুণী ধর্ষণ: দুই আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ১৩:৩১আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৬:৩৯

রিমান্ড

মডেল বানানোর কথা বলে সাভারে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার থানার ওসি মহসিনুল কাদির একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মামলার মোট তিন আসামির মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ধর্ষণের শিকার দু্ই তরুণী বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

প্রসঙ্গত, মডেল বানানোর কথা বলে দুই তরুণীকে একটি কলেজের অফিস রুমে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) মধ্যরাতে পৌরসভার সোবহানবাগ এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ের পাশের ভবন লিজেন্ড কলেজের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই দুই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় ঘটনাস্থল ভবনের দুই নিরাপত্তাকর্মীসহ তিন জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার এক তরুণী। এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানকে গ্রেফতার করে পুলিশ।

/এসএমএন/এআর/এসটি/

আরও পড়ুন

সাভারে ধর্ষণের ঘটনা ডিবি অফিসের পাশেই, মূল হোতা পুলিশের সোর্স
মডেল বানানোর কথা বলে ২ তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাকর্মী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম