চিকুনগুনিয়া বিষয়ে ক্লাসরুমে ডিএসসিসির প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৯:৪৫আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৯:৫৩

চিকুনগুনিয়া নিয়ে ক্লাসরুমে সিটি করপোরেশনের প্রচারণা
এডিস মশা নিধনে ব্যবস্থা নিতে হাইকোর্ট রুল জারির দিনই রাজধানীর তিনটি স্কুলে গিয়ে চিকুনগুনিয়া নিয়ে প্রচারণা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (৯ জুলাই) রাজধানীর তিনটি স্কুলে সচেতনতামূলক ভিডিও দেখিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসি’র কর্মকর্তারা।

রবিবার (৯ জুলাই) সকালে অভিযান শুরু করেন রাজধানীর অগ্রণী স্কুল দিয়ে। এরপর গভ. ল্যাবরেটরি স্কুল ও আরামবাগ স্কুলে গিয়ে তারা কী ধরনের সচেতনতা নেওয়া যায়, সে বিষয়ে ক্লাসরুম প্রচারণা চালায়। রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের উপস্থিতিতে একটি ক্লাসে সচেতনতামূলক প্রেজেন্টেশন দেখানো হচ্ছে। প্রেজেন্টেশনে চিকনগুনিয়া রোগটি কী, কিভাবে তা ছড়ায়, রোগটির লক্ষণ, করণীয় ও কিভাবে এর বিস্তার রোধ করা যায়, তার উপায় দেখানো হয়।পাওয়ার পয়েন্টে এই রোগের প্রতিকার হিসেবে হালকা রঙের কাপড় পরা, দিনের বেলা মশারি টানিয়ে ঘুমানো, বাড়ির আশপাশকে শুকনো ও পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়। 

এই অভিযান বিষয়ে ডিএসসিসি’র উপ-সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মো. সানাউল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘চিকুনগুনিয়া নিয়ে প্রচারণা একইভাবে পর্যায়ক্রমে সব স্কুলে পরিচালনা করা হবে। মানুষকে সচেতন করতে পারলে এই রোগের বিস্তার আরও কমে আসবে বলে করেন তিনি। এ সময় গভ. ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষক, ডিএসসিসির কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

এই স্কুলেই একাধিক শিক্ষার্থী এই রোগের শিকার হয়েছে। তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের পরিবারে এই রোগ হয়েছে বলে চিকিৎসকরা বলার পর আমরা নানাভাবে ভুগেছি।  এ ধরনের সচেতনতামূলক প্রচারণা ভালো কিন্তু সিটি করপোরেশন নিজেরা পরিচ্ছন্নতার কাজ না করে এই প্রচারণা চালালে সেটা কাজের হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।’

/এসও/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের