৩৮ তম বিসিএসের আবেদনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক থাকছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১১:৫৭আপডেট : ১১ জুলাই ২০১৭, ১১:৫৮

বিসিএস ৩৮ তম বিসিএসে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দাখিলের বাধ্যবাধকতা থাকছে না। আপাতত তা তুলে নিয়েছে পিএসসি। তবে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসির এই কর্মকর্তা জানান, ‘প্রাথমিক আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, এখনও তারা আইডি হাতে পাননি অথবা অনেকের হারিয়ে গিয়েছে। ফলে আপাতত এটা শিথিল করা হয়েছে। তবে যাদের আছে তাদের তা দিতে হবে।’

তিনি আরও জানান, ‘তবে লিখিত অথবা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই তা দেখাতে হবে। আমরা আশা করছি ততদিনে সবাই আইডি নম্বর পেয়ে যাবেন।’

এদিকে সরকারি কলেজের প্রভাষক পদে আইসিটির অন্তর্ভুক্ত সব শিক্ষার্থীই আবেদন করার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার সকালে এ বিষয়েও পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের যোগ্যতায় চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। কোনও প্রার্থী তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়কে উল্লিখিত চারটি বিষয়ের মধ্যে যে বিষয়কে  সংশ্লিষ্ট বিষয় মনে করবেন তিনি সেই বিষয়ের বিষয় কোড পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।’

/আরএআর/এফএস/  

আরও পড়ুন- ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮ তম বিসিএসে আবেদন নয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম