ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮ তম বিসিএসে আবেদন নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৩:২৮আপডেট : ০৮ জুন ২০১৭, ১৪:০১

জাতীয় পরিচয়পত্র ৩৮ তম বিসিএস পরীক্ষায় অনলাইন আবেদন করতে সব সনদের রোল নম্বর ও ফলাফলের পাশাপাশি ন্যাশনাল আইডি নম্বরও লাগবে। এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তিনি বলেন, ‘আমরা আজই একটি বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর চাওয়া হবে।’

কারও যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন সব কিছুতেই ন্যাশনাল আইডি নম্বর লাগে। সিম কিনতে গেলেও ন্যাশনাল আইডি নম্বর লাগে। তাছাড়া যার ন্যাশনাল আইডি নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন? ন্যাশনাল আইডি নম্বর না থাকলে আবেদন করতে পারতে পারবে না।’

চলতি মাসেই ৩৮ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার থেকে বাংলার পাশাপাশি ইংরোজিতেও প্রশ্ন করছি। কারণ, পরীক্ষার্থীর স্বাধীনতা থাকা উচিত। তিনি চাইলে ইংরেজিতেও পরীক্ষা দিতে পারেন, চাইলে বাংলাতেও পারেন।’

/আরএআর/এফএস/

আরও পড়ুন- যে সিদ্ধান্ত হতে পারে 'মওদুদের বাড়িটি' নিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম