প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করেছে সৌদি আরব

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুলাই ২০১৭, ২৩:১৬আপডেট : ১২ জুলাই ২০১৭, ২৩:২২

গৃহকর্মীর প্রতীকী ছবি সৌদি আরবে বসবাসরত প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী পরপর তিন মাস বা তার বেশি সময় বিদেশি গৃহকর্মী বেতন না পেলে তিনি নিজের নিয়োগকারী বা চাকরিদাতা পরিবর্তন করতে পারবেন। সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমে বুধবার (১২ জুলাই) এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে আরও বলা হয়, চাকরিদাতারা যদি গৃহকর্মীকে না জানিয়ে অন্যত্র নিয়োগ দেন অথবা অনাত্মীয়ের কাজে নিযুক্ত করেন বা শ্রমিককে যদি তার স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন কোনও কাজে নিযুক্ত করার বিষয়টি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রমিক চাইলে চাকরিস্থল বদলাতে পারবেন।
এছাড়া গৃহকর্মী যদি নিয়োগকারী কর্তৃক হয়রানির শিকার হন অথবা ওই চাকরিদাতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেন তাহলেও কর্মস্থল পরিবর্তন করা যাবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের ‘ট্রান্সফার ফি’ এবং তার আশ্রয়কেন্দ্রে থাকার খরচ বহন করবেন নতুন চাকরিদাতা। এজন্য তাকে গুনতে হবে সৌদি মুদ্রায় দৈনিক ১৫০ রিয়াল (৪০ মার্কিন ডলার)।
এ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং কর্মী সহায়তার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রধান শ্রম কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। ১৯৯১১ নম্বরে টেলিফোন করেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এসব জানা যাবে।

সূত্র: বাসস

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ