বিএনপি জেনেশুনে আগুনে ঝাঁপ দেবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১৯:১৭আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৯:১৮

তোফায়েল আহমেদ (ছবি: সংগৃহীত) নির্বাচন কমিশন (ইসি) বাস্তবসম্মত ও সুন্দর রোডম্যাপ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তারা গত নির্বাচনে অংশ নেয়নি। আমরা অংশ নিয়ে সরকার গঠন করে ৫ বছর পার করছি। আশা করি, বিএনপি আর ভুল করবে না। জেনেশুনে আগুনে ঝাঁপ দেবে না।’ রবিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে, এটি সংবিধানে নেই। সংবিধানপরিপন্থী কেউ কিছু প্রস্তাব করলে, তা গ্রহণযোগ্য হবে না। সংবিধানবিরোধী কোনও প্রস্তাব আমরা গ্রহণ করব না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়েই হবে। ওই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না, তা তাদের বিষয়। ২০০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি। আমরা সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম।  বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলাম। ওই সরকার এখন তার ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে। আমার মনে হয় না বিএনপি এর পরেও আগুনে ঝাঁপ দেবে। আমার মনে হয়, তারা অতীতের মতো ভুল করবে না।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে ইবিএম চালু করবে কি করবে না, তা নির্বাচন কমিশনের বিষয়। তবে এ বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই।’

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম