চিকুনগুনিয়া আক্রান্তদের জন্য ফ্রি ওষুধ ও চিকিৎসার ঘোষণা সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ২২:৫২আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২২:৫৬

মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ মেয়র সাঈদ খোকন

চিকুনগুনিয়া আক্রান্তদের জন্য ফ্রি ওষুধ ও চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসঙ্গে তিনি এ রোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন।

রবিবার বিকেলে ডিএসসিসি অঞ্চল-১ এর ৭টি ওয়ার্ডে এক যোগে মশা নিধনে ফগিং কার্যক্রম ‘মিশন  ধানমন্ডি’ উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন। 

মেয়র বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে। দক্ষিণ সিটি করপোরেশন তার সব শক্তি দিয়ে চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নেমেছে। এটি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।’

তিনি আক্রান্ত রোগীদের করপোরেশনের ৩টি হাসপাতালসহ ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

মেয়র জানান, প্রতি ওয়ার্ডে ৪০ জন করে মশা নিধন কর্মী অঞ্চল-১ এর অলি গলিসহ পুরো এলাকায় মশা নিধন কার্যক্রম চালাবে।  এছাড়া আগামী ১৮ জুলাই প্রতিটি ওয়ার্ডে সব পেশার নাগরিকদের নিয়ে সচেতনমূলক সমাবেশ করা হবে। 

অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম