ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্লোবাল প্রতিযোগিতায় প্রথম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ১৯:১৯আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৯:২৪

ফেসবুক গ্লোবাল ডিজিটাল স্প্রিং ২০১৭ -এ ঢাবি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা ফেসবুক গ্লোবাল ডিজিটাল স্প্রিং ২০১৭ পুরস্কার জিতেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ও স্টেট ডিপার্টমেন্টের সহায়তায় ফেসবুক গত বুধবার এ প্রতিযোগিতার আয়োজন করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের একটি দল ফেসবুক উগ্রবাদবিরোধী প্রচারণা প্রতিযোগিতায় অংশ নেয়।  এতে চারটি ফাইনালিস্ট গ্রুপের মধ্যে তারা প্রথম হয়। অন্য তিনটি দল ছিল নাইজেরিয়া, স্পেন ও ফিলিপাইনের। এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে মোট ১৯৬টি দল অংশ নিয়েছিল।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস-এর সহযোগী অধ্যাপাক আসিফ এম সাহান  অন্য সদস্যরা হলেন  ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের ইমরান আহসান, হেলথ ইকোনোমিক্স বিভাগের মসজুরুল আলম, আন্তর্জাতিক সম্পর্কের একেএম তৌসিফ তানজিম, সুসান সোয়াহ ও সোশ্যাল ওয়েলফেয়ারের ডিএম রোহিস উজ জামান।

সন্ত্রাসবাদ, অপপ্রচার ও ঘৃণা বক্তব্য প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারনা চালানোর জন্য ফেসবুক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ দূতাবাসে গেলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন তাদের সাদ অভ্যর্থনা জানান।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের