সরকারি মহাপরিকল্পনার বিপরীতে জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৪:১৪আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৫:৫৮

তেল,গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষায় জাতীয় কমিটি

সরকারি মহাপরিকল্পনার বিপরীতে ‘তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায়’ জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনার খসড়া উপস্থাপন করেছে। তাদের দাবি, সরকারের চেয়ে অর্ধেক দামে তারা ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এজন্য তারা নবায়নযোগ্য শক্তিকেই একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন। শনিবার (২২ জুলাই) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

কমিটির দাবি, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে সুলভে সরকারের সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর দাম অবশ্যই সরকারের চেয়ে অর্ধেক দামে দেওয়া সম্ভব হবে। এই পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সাল নাগাদ জাতীয় কমিটির প্রস্তাবিত ব্যবস্থায় বিদ্যুতের প্রস্তাবিত গড় মূল্য হবে ৫.১০ টাকা। যদিও সরকারি হিসাবে মূল্য হবে ১২.৭৯ টাকা।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী সুমন মাহবুব প্রস্তাবটির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে গুণগত পরিবর্তন নিশ্চিত করে নবায়নযোগ্য উৎস থেকেই বিদ্যুৎ উৎপাদন শীর্ষ স্থানে আনা যাবে। ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৫৫ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে আনা সম্ভব হবে। দ্বিতীয় স্থানে থাকবে প্রাকৃতিক গ্যাস শতকরা ৩৭ ভাগ। তেল ও আঞ্চলিক সহযোগিতা শতকরা ৮ ভাগ।’ 

সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব এবং পদ্ধতিগুলো কী হবে সেসব বিষয়ে থসড়া প্রস্তাব তুলে ধরেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। তিনি বলেন, ‘প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা, খনিজ সম্পদ রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ এবং জাতীয় সক্ষমতার বিকাশসহ জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন যাত্রা সম্ভব।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।

আয়োজকরা সাংবাদিকদের এই বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এটি আলোচনার শুরু। দীর্ঘসময় গবেষণা করে তারা এই কাজটি করতে সক্ষম হয়েছেন। বক্তৃতাকালে সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,‘আমরা সবসময় বিকল্প প্রস্তাব দিয়ে থাকি। আমরা লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করে বিকল্প বাম গণতান্ত্রিক ধারার সরকার গঠন করতে হবে।’

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আলোচনা সাপেক্ষে তার বক্তব্যে বলেন, ‘সরকার সব সময় বলে বিদ্যুতের দাম বাড়াতেই হচ্ছে ‘আর কোনও উপায়’ নেই। এবং সরকারের এই দাবি যে ঠিক না এটা বোঝানোই মহাপরিকল্পনার লক্ষ্য।’

 /ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম