বিচারকদের শৃঙ্খলাবিধি: গেজেট প্রকাশে আরও সময় পেলো রাষ্ট্রপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১০:২২আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১০:২২

হাইকোর্ট অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে আবারও এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। রবিবার এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুই সপ্তাহ সময় চেয়ে রাষ্ট্রপক্ষে করা আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।

গত ২ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট আগামী বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হবে। ওইদিন সকালে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে দেওয়া দুই সপ্তাহ সময় শেষ হওয়ার পরও 'আজ নয় কাল' বলে উঠে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের অবশিষ্ট পাঁচ বিচারপতিও (সর্বমোট ৬ সদস্যের আপিল বেঞ্চ) নিজ কামরায় ফিরে যান। ফলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোনোরকম শুনানি করার সুযোগ পাননি। তবে বহুল আলোচিত মাসদার হোসেন মামলাটি আজ রবিবার শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তারপর থেকে রাষ্ট্রপক্ষ কেবল সময় নিয়েই যাচ্ছে। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

/এমটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ