মওদুদের দুর্নীতির মামলার আদালত পরিবর্তনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১২:০৮আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১২:১৩

হাইকোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার আদালত পরিবর্তনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।

জ্ঞাত আয় বর্হিভূতভাবে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।

এর আগে ২১ জুন এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েস। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। এছাড়াও ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন তিনি।

আইনজীবী খুরশীদ আলম খান জানান,ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও প্রকার মুলতবি না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতেও বলা হয়েছে।

/এমটি/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম